রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, আচমকাই বদলে যাবে ভাগ্য! টাকার জোয়ারে ভাসবেন এই ৫ রাশি – এবেলা
August 10, 2026

এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের অগাস্ট মাসটি গ্রহগত পরিবর্তনের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। চলতি মাসের শেষের দিকে রাখি পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের আগেই, আগামী ২০ অগাস্ট শনিদেব রেবতী নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করতে চলেছেন। ২৭টি নক্ষত্রের মধ্যে অন্তিম এই নক্ষত্রের অধিপতি বুধ। শনির এই বিশেষ নক্ষত্র বদলের ফলে ১২টি রাশির জীবনে প্রভাব পড়লেও, মূলত ৫টি রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে।
বৃষ, মিথুন, তুলা, ধনু এবং মকর রাশির ভাগ্য খুলতে চলেছে এই পরিবর্তনের জেরে। এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি গতি পাওয়ার পাশাপাশি আর্থিক সচ্ছলতা ও আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পাশাপাশি চাকরি ও ব্যবসায় বড় সাফল্য, পদোন্নতি এবং পারিবারিক শান্তি বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
