লেটেস্ট নিউজ

রেললাইনকে বিছানা ভেবে মদ্যপ যুবকের ঘুম, মুম্বই টার্মিনাসে ব্যাহত ট্রেন পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে এক মদ্যপ যুবকের অভাবনীয় কাণ্ডে সোমবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ১৯ বছর বয়সি অবিনাশ প্রকাশ কার্ডিলে নামে এক যুবক নেশার ঘোরে রেললাইনকে বিছানা মনে করে সাদা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক সেই সময় লাইনে একটি ট্রেন চলে আসায় চালক দ্রুত গতি কমিয়ে দেন এবং বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই যুবক।

এই ঘটনার জেরে ব্যস্ততম এই স্টেশনে রেল পরিষেবা সাময়িকভাবে থমকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের চালক বারবার হর্ন দিলেও এবং যাত্রীরা চিৎকার করে সতর্ক করার চেষ্টা করলেও মদ্যপ যুবকটি ভ্রুক্ষেপহীন ছিলেন। পরবর্তীতে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং জিআরপি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে লাইন থেকে সরিয়ে নিয়ে যান।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক পেশায় একজন আবর্জনা সংগ্রাহক। তাঁর বিরুদ্ধে রেললাইনের ওপর অনধিকার প্রবেশের দায়ে ১৪৭ ধারা এবং অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে নেটাগরিকরা ট্রেন চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন এবং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *