লেটেস্ট নিউজ

রেস্তরাঁয় খাবারের বিলে বাড়তি ‘গ্যাস চার্জ’ আদায় নিষিদ্ধ করল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

হোটেল ও রেস্তরাঁগুলোতে খাবারের বিলের সঙ্গে ‘গ্যাস চার্জ’, ‘ফুয়েল কস্ট রিকভারি’ বা ‘এলপিজি চার্জ’ নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধে কঠোর নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) জানিয়েছে, গ্রাহক সুরক্ষা আইনের অধীনে এভাবে বাড়তি অর্থ নেওয়া সম্পূর্ণ বেআইনি। খাবারের নির্ধারিত মূল্যের মধ্যেই জ্বালানি ও পরিষেবার খরচ অন্তর্ভুক্ত থাকে, তাই একই খরচ দ্বিতীয়বার নেওয়া যাবে না।

কেন্দ্রীয় নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, কোনো প্রতিষ্ঠান নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট হোটেল বা রেস্তরাঁর লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন। জনস্বার্থে জারি করা এই নির্দেশিকা দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তাদের অধিকার রক্ষায় কেন্দ্র জানিয়েছে, কোনো রেস্তরাঁ বাড়তি গ্যাস খরচ দাবি করলে গ্রাহকরা সরাসরি ‘ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে’ অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং বিল পরিশোধের আগে প্রতিটি চার্জ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *