লেটেস্ট নিউজ

রোহিতকে টপকে বিশ্বরেকর্ড স্টার্লিংয়ের, শচীনের পাশে আয়ারল্যান্ড অধিনায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার সর্বোচ্চ ১৫৯টি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড ভেঙে দিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নিজের ১৬০তম ম্যাচ খেলে তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান। এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার মালিক এই আইরিশ ওপেনার।

একইসঙ্গে শচীন তেণ্ডুলকর ও শাকিবের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে নয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার ইতিহাস ছুঁতে চলেছেন স্টার্লিং। ২০০৯ সালে অভিষেকের পর থেকে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এই নতুন রেকর্ড এখন স্টার্লিংয়ের দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *