র্যাপার থেকে প্রধানমন্ত্রী হয়েই বদলে গেলেন বলেন্দ্র শাহ! নেপালে কি তবে গণতন্ত্রের সূর্য অস্তমিত – এবেলা
এবেলা ডেস্কঃ
কাঠমাণ্ডু ৩৫ বছর বয়সি জেন-জি আইকন বলেন্দ্র শাহ নেপালের মসনদে বসেই নিচ্ছেন একের পর এক বিস্ফোরক সিদ্ধান্ত। র্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বলেন্দ্রর ১০০ দফা কর্মসূচির মধ্যে সবচেয়ে চর্চিত বিষয় হলো দেশজুড়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের ছাত্র শাখা থাকবে না, বদলে আসবে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল।
এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ছাত্র রাজনীতি বন্ধ করে বলেন্দ্র আসলে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির পথ রুদ্ধ করছেন। শুধু তাই নয়, ক্ষমতা হাতে নিয়েই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার এবং বিরোধীদের দমনের পথে হেঁটেছেন তিনি, যা দেশে নতুন করে রাজতন্ত্র ফেরার জল্পনা উসকে দিচ্ছে।
কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন ভারতের সাথে বলেন্দ্রর সম্পর্ক নিয়ে। কাঠমাণ্ডুর মেয়র থাকাকালীন একাধিকবার ভারতবিদ্বেষী মন্তব্য করেছিলেন তিনি। হিমালয় অঞ্চলে ভারতের একাধিপত্য নিয়ে আপত্তির কথা জানানো এই ‘স্বৈরাচারী’ তরুণ প্রধানমন্ত্রী নয়াদিল্লির সঙ্গে আগামী দিনে কেমন সমীকরণ বজায় রাখেন, এখন সেটাই দেখার।
নেপালের ছাত্র রাজনীতি কি তবে চিরতরে মুছে যেতে চলেছে? জেন-জির ভরসায় জিতে তাদেরই রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে বলেন্দ্র কোন পথে এগোচ্ছেন, তা নিয়ে এখন তোলপাড় দক্ষিণ এশিয়া।

