লেটেস্ট নিউজ

লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর টাকা পেতে বড় সুযোগ এখন হাতের মুঠোয় – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিশেষ মেগা ক্যাম্প যেখানে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীসহ একাধিক সরকারি প্রকল্পে আবেদনের সুবিধা মিলবে। আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে। লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণির মহিলারা এখন মাসিক ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১৭০০ টাকা করে পাবেন। নতুন আবেদনকারীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

অন্যদিকে যুবসাথী প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা ভাতা পেতে পারেন। এর জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনের জন্য আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের সুবিধার্থেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *