লেটেস্ট নিউজ

লক্ষ্মীর ভাণ্ডার কি অর্থনৈতিক ফাঁদ? মোদী-মমতাকে কড়া হুঁশিয়ারি আর্থিক সমীক্ষায় – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের কেন্দ্রীয় আর্থিক সমীক্ষায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো নিঃশর্ত নগদ প্রকল্পগুলিকে ভবিষ্যতের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, এই ধরনের ‘খয়রাতি’ প্রকল্পের কারণে উৎপাদনশীল খাতে বিনিয়োগ কমছে, যা রাজ্যগুলিকে দীর্ঘমেয়াদি রাজস্ব ঘাটতি ও ঋণের ফাঁদে ঠেলে দিচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই অর্থবর্ষে নগদ সহায়তায় ব্যয়ের পরিমাণ ১.৭ লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের মতো জরুরি ক্ষেত্রগুলি অবহেলিত হচ্ছে। প্রতিযোগিতামূলক রাজনীতির এই প্রবণতা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে বড়সড় ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *