লেটেস্ট নিউজ

লড়াকু নেতা লারজানির মৃত্যুতে ফুঁসছে তেহরান এবার কি চরম বদলা নেবে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সরাসরি আমেরিকাকে এই সংকটের জন্য দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। লারজানির অনুপস্থিতি তেহরানের রাজনৈতিক কাঠামোয় প্রভাব ফেলবে না জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটনকে প্রতিটি মানবিক ও অর্থনৈতিক ক্ষতির হিসাব দিতে হবে।

যৌথ হামলায় আয়াতোল্লা খামেনেইর মৃত্যুর পর লারজানিই ছিলেন প্রতিরোধ শক্তির মূল স্তম্ভ। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরান হরমুজ প্রণালীতে নতুন প্রোটোকল জারির ইঙ্গিত দিয়েছে। শান্তি প্রস্তাব সত্ত্বে ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *