‘লম্বা মন্ত্রী’ বলে সুজিত বসুকে তীব্র আক্রমণ শুভেন্দুর, তোপ নাজিরাবাদ ইস্যুতেও – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ বিজেপির প্রতিবাদ সভা থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে ব্যক্তিগত আক্রমণ শাণালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুজিত বসুকে ‘লম্বা মন্ত্রী’ বলে বিদ্রুপ করার পাশাপাশি তাঁর ছেলের রেস্তোরাঁ থেকে ইডি-র ৬৫ লক্ষ টাকা উদ্ধারের প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু। নাজিরাবাদ কাণ্ড নিয়ে শাসকদলকে তুলোধনা করে তিনি অভিযোগ করেন, পুলিশ বেছে বেছে কেবল বিজেপি নেতাদের বিরুদ্ধেই ১৬৩ ধারা জারি করেছে, অথচ তৃণমূল নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন।

