লেটেস্ট নিউজ

লস্কর হামলার হুমকির মাঝেই পাঞ্জাব ও কাশ্মীরে আইইডি উদ্ধার, দেশজুড়ে হাই অ্যালার্ট

দিল্লির লালকেল্লাসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে লস্কর-ই-তইবার নাশকতার ছকের আশঙ্কায় রাজধানীসহ দেশজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। এই সতর্কবার্তার মধ্যেই পাঞ্জাব ও কাশ্মীরে পৃথক দুটি আইইডি উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। যদিও গোয়েন্দা তথ্যের সঙ্গে এই আইইডি উদ্ধারের সরাসরি যোগসূত্র এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পাঞ্জাবের অমৃতসরে রায়া পুলিশ পোস্টের কাছে একটি সন্দেহজনক ব্যাগ থেকে আইইডি উদ্ধার করে পুলিশ। এসএসপি সোহেল কাসিম মীর জানিয়েছেন, খবর পেয়েই বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রোটোকল মেনে সেটি ধ্বংস করে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলার সাফাপোরা এলাকাতেও সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল একটি আইইডি শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে।

গত এক সপ্তাহে উত্তর কাশ্মীরে এটি তৃতীয় আইইডি উদ্ধারের ঘটনা। এর আগে বারামুল্লা ও টাংমারাগ রোডেও আইইডি পাওয়া গিয়েছিল। একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কড়া নজরদারি চালাচ্ছে তল্লাশি বাহিনী। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *