লাইসেন্স ছাড়াই চালান ১২০ কিমি রেঞ্জের এই অবিশ্বাস্য ইলেকট্রিক স্কুটার – এবেলা
এবেলা ডেস্কঃ
হারিয়ানার সংস্থা সেলিও ই-মবিলিটি বাজারে আনল তাদের নতুন এক্স-মেন প্লাস ২০২৬ মডেল। মাত্র ৬০ হাজার টাকা বাজেটের এই স্কুটারটি একবার চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। এতে রয়েছে লিথিয়াম ব্যাটারি ও স্মার্ট ডিজিটাল ডিসপ্লে।
সবচেয়ে বড় সুবিধা হলো এটি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। সর্বোচ্চ ২৫ কিমি গতিবেগের এই স্কুটারে অ্যান্টি-থেফট অ্যালার্ম ও ইউএসবি চার্জিং পোর্টসহ আধুনিক সব ফিচার যুক্ত করা হয়েছে।

