লাখ লাখ টাকা বেতন! ৪ বন্ধু দেশে চাকরির বাম্পার সুযোগ, আপনি কি তৈরি? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : মোটা মাইনের চাকরি নিয়ে বিদেশে থিতু হতে চান? জার্মানি, জাপান, ফিনল্যান্ড ও তাইওয়ান এখন ভারতীয়দের জন্য দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে অভাবনীয় কর্মীসংকট চলায় আপনি অনায়াসেই মাসে ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই দেশগুলিতে কর্মসংস্থান বাড়লে দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক চিত্রটাই বদলে যাবে।
বিশেষজ্ঞদের মতে, জার্মানি একাই বছরে ৯০ হাজার ভিসা দেওয়ার পরিকল্পনা করছে, আর জাপানে ৫ লক্ষ ভারতীয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। উন্নত জীবনযাত্রা আর বাড়তি সঞ্চয়ের সুযোগ থাকায় ইউরোপ-আমেরিকার বিকল্প হিসেবে এই দেশগুলোই এখন সেরা গন্তব্য। সঠিক দক্ষতা আর ভাষাগত জ্ঞান থাকলে আপনিও বদলে ফেলতে পারেন নিজের ভাগ্য।

