লেটেস্ট নিউজ

লিফটে আটকে পড়া দুই শিশুকে বাঁচাতে কিশোরীর আসামসাহসী লড়াই, ভাইরাল ভিডিও

একটি আবাসনের ত্রুটিপূর্ণ লিফটে দুই শিশুকন্যা আটকে পড়ার উপক্রম হলে এক কিশোরীর সাহসিকতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লিফটের দরজা বন্ধ হওয়ার মুহূর্তে সেটির ভেতরে আটকে পড়া শিশুদের বাঁচাতে নিজের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরী। অত্যন্ত ঝুঁকি নিয়ে সে নিজের হাত ও পা দরজার ফাঁকে ঢুকিয়ে লিফটটি আটকে রাখে।

কিশোরীর চিৎকার শুনে আবাসনের অন্যান্য মহিলারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে সহায়তা করেন। শেষ পর্যন্ত ওই কিশোরী নিজেই লিফটের ভেতরে ঢুকে দুই শিশুকে নিরাপদে বাইরে বের করে আনতে সক্ষম হয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই রুদ্ধশ্বাস উদ্ধারকাজের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং কিশোরীর উপস্থিত বুদ্ধির প্রশংসা কুড়িয়েছে।

ভিডিওটি দেখে নেটিজেনরা লিফটের যান্ত্রিক ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি কিশোরীটিকে ‘নির্ভীক সিংহী’ ও ‘সুপারহিরো’ বলে অভিহিত করেছেন। তবে এই ঘটনায় অভিভাবকের অসচেতনতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে মন্তব্য করেছেন যে, ছোট শিশুদের কখনোই একা বা অভিভাবক ছাড়া লিফটে চড়তে দেওয়া উচিত নয়, কারণ যান্ত্রিক গোলযোগ যেকোনো সময় প্রাণঘাতী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *