লেটেস্ট নিউজ

লেবানন থেকে বিতাড়িত ইরানের রাষ্ট্রদূত! চরম পদক্ষেপের প্রশংসা করল ইজরায়েল – এবেলা

এবেলা ডেস্কঃ

লেবানন সরকার ইরানি রাষ্ট্রদূত মহম্মদ রেজা শিবানিকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে আগামী ২৯ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননের বিদেশমন্ত্রী ইউসেফ রাগ্গি এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানান যে রাষ্ট্রদূতের জন্য বরাদ্দ সম্মতি প্রত্যাহার করা হয়েছে।

লেবাননের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা’র একে “ন্যায্য ও জরুরি” বলে অভিহিত করেছেন। তিনি হিজবুল্লাহর মাধ্যমে ইরানের “পরোক্ষ দখলদারির” বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার আহ্বান জানান।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইজরায়েলি সেনার দাবি, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে বৈরুতে আছড়ে পড়েছে। অন্যদিকে, বৈরুতের হাজমিয়ে এলাকায় হামলা চালিয়ে কুদস ফোর্সের এক গুরুত্বপূর্ণ অপারেটিভ মহম্মদ আলি কুরানিকে হত্যার দাবি করেছে ইজরায়েল। ক্রমাগত হামলার আশঙ্কায় বৈরুতের একাধিক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *