লেটেস্ট নিউজ

ল্যাম্বরগিনি আতঙ্ক: কানপুরে ৪ দিন পর গ্রেফতার ব্যবসায়ী-পুত্র, মিলল দ্রুত জামিন!

কানপুরের ভিআইপি রোডে ল্যাম্বরগিনি দুর্ঘটনার চারদিন পর অভিযুক্ত তামাক ব্যবসায়ী-পুত্র শিবম মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। গত রবিবার দ্রুতগতির বিলাস বহুল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঢুকে পড়লে বেশ কয়েকজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার সকালে পাঁচটি বিশেষ পুলিশ দল তল্লাশি চালিয়ে ২৪ বছর বয়সী শিবমকে জালে তোলে।

আদালতে পুলিশ ১৪ দিনের রিমান্ডের আবেদন করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে কয়েক ঘণ্টার মধ্যেই ২০ হাজার টাকার বন্ডে জামিন পান অভিযুক্ত। শুনানির সময় শিবম নিজেই নিজের সওয়াল করেন এবং পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালত প্রশ্ন তোলে। সিসিটিভি ফুটেজে শিবমকে চালকের আসনে দেখা গেলেও পরিবারের দাবি তিনি গাড়িতে ছিলেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *