শতবর্ষে দক্ষিণ কলকাতার ইতিহাস! আদি বালিগঞ্জে তৈরি হলো ২৫ ফুটের তাক লাগানো প্রতিমা – এবেলা

শতবর্ষে দক্ষিণ কলকাতার ইতিহাস! আদি বালিগঞ্জে তৈরি হলো ২৫ ফুটের তাক লাগানো প্রতিমা – এবেলা

এবেলা ডেস্কঃ

ঐতিহ্য ও আধুনিকতার এক অনবদ্য মেলবন্ধনে শতবর্ষের মহিমায় ভাস্বর দক্ষিণ কলকাতার অন্যতম প্রাচীন পুজো আদি বালিগঞ্জ সর্বজনীন। ১৯২৭ সালে এক আনা চাঁদা ও হ্যাচাকের আলোর হাত ধরে শুরু হওয়া এই পুজোটি আজ শতবর্ষের মাইলফলক স্পর্শ করেছে। সুদীর্ঘ চড়াই-উতরাই ও বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই আয়োজন দক্ষিণ কলকাতার দ্বিতীয় প্রাচীন বারোয়ারি পুজো হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে। শতবর্ষের এই বিশেষ উদযাপনে সাবেকিয়ানার ধারা বজায় রেখেই সাজানো হয়েছে পুরো আয়োজন।

শততম বর্ষে দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় ২৫ ফুটের মাতৃপ্রতিমা। এবারের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে লক্ষ লক্ষ বছর আগের আদিম গুহাচিত্রের ইতিহাস, যেখানে গুহাবাসী মানুষের শৈল্পিক প্রতিভার ছোঁয়া তুলে ধরা হয়েছে। আদিম গুহাচিত্র ও সেখান থেকে আজকের আধুনিক অট্টালিকার রূপান্তরের ভাবনাকে ঘিরেই তৈরি হয়েছে এই মাতৃমন্দির। দীর্ঘ এক শতাব্দীর ঐতিহ্য ও নিয়মনিষ্ঠা মেনে চলা এই পূজোর সুচারু রূপ দেখতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শনার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *