শনি ত্রয়োদশীতে বিরল নবপঞ্চম রাজযোগ! সৌভাগ্যের দ্বার খুলবে তিন রাশির – এবেলা

শনি ত্রয়োদশীতে বিরল নবপঞ্চম রাজযোগ! সৌভাগ্যের দ্বার খুলবে তিন রাশির – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজযোগের কারণ ও তাৎপর্য

আজ শনিবার পবিত্র শনি ত্রয়োদশী তিথিতে এক বিরল জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা ঘটছে। এদিন শনি ও চন্দ্রের মধ্যে বিশেষ সংযোগের ফলে তৈরি হয়েছে অত্যন্ত শুভ ‘নবপঞ্চম রাজযোগ’। শাস্ত্র মতে, শনি এবং চন্দ্র উভয়েই দেবাদিদেব মহাদেব শিবের পরম ভক্ত। এই বিশেষ লগ্নে নিষ্ঠাভরে শিবের উপাসনা করলে পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায় এবং জীবনের বহু জটিল সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হয়।

তিন রাশির জীবনে সম্ভাব্য প্রভাব

এই নবপঞ্চম রাজযোগের ফলে মূলত তিনটি রাশির জীবনে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির জাতক-জাতিকারা আজ শিবলিঙ্গে জল অর্পণ ও শিব চালিসা পাঠ করলে মানসিক চাপ হ্রাস পাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে পারিবারিক কলহ দূর হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সাফল্য আসতে পারে।

মকর ও কুম্ভ রাশির জাতকদের জন্যও সময়টি অত্যন্ত অনুকূল ও সৌভাগ্যের। মকর রাশির জাতকরা শিব মন্দিরে গিয়ে বেলপাতা, ধুতুরা ও জল অর্পণ করে শনি বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনে স্থিতিশীলতা আসবে। শনির নেতিবাচক প্রভাব কেটে গিয়ে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ও বকেয়া অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কুম্ভ রাশির জাতকরা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করলে দীর্ঘদিনের আর্থিক সংকট দূর হবে। আসামাপ্ত কাজগুলি সফলভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি চাকরি ও কর্মজীবনে নতুন সুযোগ আসার পথ প্রশস্ত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *