লেটেস্ট নিউজ

শনিদেবের কৃপা পেতে শনিবার পাতে রাখুন এই ৪টি খাবার – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিদেবের রোষ থেকে বাঁচতে এবং তাঁর আশীর্বাদ পেতে হিন্দুশাস্ত্রে বিশেষ কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। বিশেষ করে শনিবারের খাদ্যতালিকায় সামান্য কিছু বদল আনলেই তুষ্ট হতে পারেন কর্মফলের দেবতা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট খাবার খেলে জীবনের বাধা-বিপত্তি দূর হয়।

মুগ ডাল

শনিবারের দিনটিতে মুগ ডাল খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সারা দিনের যেকোনো একবেলা যদি আপনি খাদ্যতালিকায় মুগ ডাল রাখেন, তবে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। এটি গ্রহের দোষ কাটাতে সাহায্য করে।

পনির

নিরামিষ খাবারের মধ্যে পনির অনেকেরই প্রিয়। তবে জানলে অবাক হবেন, শনিবার পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। যারা শনির দশায় ভুগছেন, তারা এই দিনে পনিরের কোনো পদ অবশ্যই খেতে পারেন।

লাউ

শনিবার লাউ খাওয়া অত্যন্ত পুণ্যদায়ক এবং শুভ। শাস্ত্র মতে, এই সবজিটি শনিদেবের প্রিয় খাবারের তালিকায় পড়ে। তাই শনিবার লাউ খেলে ভক্তের ওপর দেবতার কৃপাদৃষ্টি বজায় থাকে।

রান্নার তেল

শনিবার রান্নার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। এই দিনে সরাসরি সরষের তেল ব্যবহার না করে সাদা তেল দিয়ে রান্না করা খাবার খাওয়া ভালো। এতে ঘরে সুখ-শান্তি বজায় থাকে এবং নেতিবাচক প্রভাব দূর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *