শর্ত সাপেক্ষে জেলমুক্তি সিজেপি নেতার! যন্তর মন্তরে বিক্ষোভ নিয়ে কী সাফাই সৌরভ-আশুতোষের? – এবেলা

শর্ত সাপেক্ষে জেলমুক্তি সিজেপি নেতার! যন্তর মন্তরে বিক্ষোভ নিয়ে কী সাফাই সৌরভ-আশুতোষের? – এবেলা

এবেলা ডেস্কঃ

বুধবার তিহাড় জেল থেকে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখার প্রতিশ্রুতি দিয়ে আলাদা আলাদা লিখিত মুচলেকা দিয়েছেন তাঁরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও জামিনদার জমা দিয়েই এই মুক্তি মিলেছে। দিল্লি হাইকোর্ট থেকে আবেদন প্রত্যাহারের পরেই এসইএম আদালতের বিচারক পুলিশি হেফাজতের আবেদন খারিজ করে এই নির্দেশ দেন।

মুক্তির ক্ষেত্রে বেশ কিছু কড়া শর্ত মানতে হচ্ছে দুই নেতাকে। যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকার বাইরে রাখা পর্যন্ত সেখানে কোনও বিক্ষোভ বা কর্মসূচি ডাকবেন না বলে সম্মত হয়েছেন তাঁরা। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো আন্দোলন সম্পূর্ণভাবে সংবিধানের কাঠামো মেনে করার কথাও জানানো হয়েছে। আগামী ২৩ অক্টোবর দুপুর তিনটায় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, যেখানে দুই নেতা ও তাঁদের জামিনদারদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *