শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র অনুমতি দিল কলকাতা হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ ১ থেকে ৩ মার্চ পর্যন্ত এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। রাজ্যের নয়টি সাংগঠনিক বিভাগে এই যাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার জোরদার করতে চায় গেরুয়া শিবির।
আদালত জানিয়েছে, মিছিলে সর্বোচ্চ ১০০০ জন অংশ নিতে পারবেন এবং তা দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। শব্দবিধি, ট্রাফিক নিয়ম ও আইনশৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। এছাড়া, ২০ জন স্বেচ্ছাসেবকের তথ্য জমা দেওয়া, সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মসূচি শেষে স্থান পরিষ্কার রাখার পূর্ণ দায়িত্ব বিজেপির।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দলের শীর্ষ নেতারা এই যাত্রায় অংশ নেবেন। সংগঠনকে চাঙ্গা করতে এই কর্মসূচিকে আসন্ন নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে বিজেপি।

