লেটেস্ট নিউজ

শান্তি বৈঠকে ট্রাম্পের নির্দেশে দাঁড়িয়ে কুর্নিশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের

ওয়াশিংটনে আয়োজিত ‘বোর্ড অফ পিস’-এর প্রথম বৈঠকে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই দ্রুত আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সৌজন্য প্রদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমনে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, তাঁর মধ্যস্থতা ও বাণিজ্যিক শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণেই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

আলোচনা চলাকালীন ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তানের সংঘাত মেটাতে তিনি ব্যক্তিগতভাবে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সমাধান না হলে বাণিজ্য বন্ধের চাপ দেওয়া হয়েছিল। শাহবাজ শরিফও ‘অপারেশন সিন্দুর’-এর সময় উত্তেজনা হ্রাসে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের নির্দেশে দাঁড়িয়ে শাহবাজ অত্যন্ত বিনম্রভাবে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই মধ্যস্থতার দাবিকে শুরু থেকেই নাকচ করে আসছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গত বছরের সামরিক সংঘাত থামাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণ করা হয়নি। দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) স্তরে সরাসরি আলোচনার মাধ্যমেই স্থিতাবস্থা ফিরেছিল। ভারত পুনর্ব্যক্ত করেছে যে, সন্ত্রাসবাদের জবাবে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ ছিল একান্তই দ্বিপাক্ষিক নিরাপত্তার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *