শারীরিক অক্ষম স্বামী দিতে বাধ্য নন খোরপোশ, সাফ জানাল এলাহাবাদ হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্মক্ষমতাহীন স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করা যায় না বলে এক তাৎপর্যপূর্ণ রায়ে জানাল এলাহাবাদ হাইকোর্ট। একজন হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীর বিরুদ্ধে তাঁর স্ত্রী খোরপোশ চেয়ে মামলা দায়ের করেছিলেন। তবে ওই ব্যক্তি অতীতে গুলিবিদ্ধ হওয়ার কারণে বর্তমানে শারীরিক ও মানসিকভাবে উপার্জন করার ক্ষমতা হারিয়েছেন। এই বিশেষ পরিস্থিতি বিবেচনা করে আদালত স্ত্রীর করা আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।
এর আগে কুশীনগর আদালতও একই রায় দিয়েছিল, যা এবার উচ্চ আদালতেও বহাল থাকল। বিচারপতিদের পর্যবেক্ষণ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি সত্যি কর্মক্ষমতা হারান, তবে তাঁর ওপর আর্থিক দায়ভার চাপানো আইনত সংগত নয়। নিম্ন আদালতের রায়ে কোনো আইনি ত্রুটি খুঁজে পায়নি হাইকোর্ট। ফলে এই রায়ের মাধ্যমে খোরপোশ সংক্রান্ত মামলায় স্বামীর শারীরিক ও আর্থিক সামর্থ্যের বিষয়টি আবারও গুরুত্বের সাথে প্রতিষ্ঠিত হলো।

