শাহের দরবারে CJP! অমিত শাহের বাসভবনে নিট দুর্নীতি নিয়ে হাই-ভোল্টেজ বৈঠক – এবেলা
July 24, 2026

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে নিট জালিয়াতি ও প্রশ্নফাঁস কাণ্ডের আবহে এবার সরাসরি কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হল প্রতিবাদী সংগঠন সিজেপি (CJP)। দিল্লির বুকেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে এই হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
কারা রয়েছেন বৈঠকে? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বৈঠকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উপস্থিত থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, প্রতিবাদী সংগঠন সিজেপির হয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিনিধিত্ব করছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বর্তমান পরিস্থিতি এবং আন্দোলন নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।
