শিক্ষক নিয়োগে বড় ধামাকা: মেধাতালিকায় ১০ হাজার ‘চাকরিহারা’! – এবেলা
এবেলা ডেস্কঃ
স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশের ১৮,৯০০ জনের মেধাতালিকা প্রকাশ করেছে। এর মধ্যে প্রায় ১০ হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকার নাম থাকার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্যানেল ও ওয়েটিং লিস্টের মাধ্যমে প্রার্থীদের অবস্থান স্পষ্ট করেছে কমিশন।
আগামী ২৭ জানুয়ারি থেকে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু হতে পারে। বিধানসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়ালেও দ্রুত নিয়োগের মাধ্যমে কয়েক হাজার কর্মপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

