লেটেস্ট নিউজ

শিখ বিরোধী দাঙ্গা মামলা: তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস সজ্জন কুমার – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় দিল্লির জনকপুরী ও বিকাশপুরী এলাকায় জোড়া খুনের মামলায় বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে এই মামলা থেকে সসম্মানে খালাস করার নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে খবর, সংশ্লিষ্ট মামলায় সজ্জন কুমারের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না মেলায় বিচারক এই রায় দিয়েছেন। প্রাথমিকভাবে মৌখিক নির্দেশ দেওয়া হলেও পূর্ণাঙ্গ রায়টি এখনও জনসমক্ষে আসেনি। তবে এই স্বস্তি কেবল এই একটি মামলার ক্ষেত্রেই সীমাবদ্ধ। ১৯৮৪ সালের পালাম কলোনি এলাকায় পাঁচজন শিখকে হত্যার অন্য একটি মামলায় ২০১৮ সালে দিল্লি হাইকোর্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই সাজার কারণে বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *