শিরায় শিরায় ব্যথা? আয়ুর্বেদের এই ৩ নিয়মেই লুকিয়ে স্থায়ী মুক্তির চাবিকাঠি! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 15, 20269:05 am
ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপে পিঠ, কোমর বা হাঁটুর ব্যথা এখন ঘরে ঘরে নিত্যদিনের সঙ্গী। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, শরীরে ‘বাত দোষ’-এর ভারসাম্য বিগড়ে গেলেই মূলত এই ধরণের যন্ত্রণার সৃষ্টি হয়। তবে দামি ওষুধ ছাড়াই ঘরোয়া ৩টি সহজ নিয়ম মেনে চললে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
১. গরম ও সেদ্ধ খাবার খান
কাঁচা বা অতিরিক্ত শুকনো খাবার পরিপাকতন্ত্রের ওপর বাড়তি চাপ ফেলে এবং শরীরের ভেতরে শুষ্কতা বাড়িয়ে দেয়। এতে ব্যথার অনুভূতি আরও তীব্র হয়। তাই কাঁচা সালাদ বা শুকনো খাবারের বদলে হালকা মশলা ও পর্যাপ্ত আর্দ্রতাযুক্ত গরম খাবার খান। যেমন—এক বাটি গরম পোরিজ বা খিচুড়ি পেটের জন্য আরামদায়ক এবং শরীরের ব্যথা কমাতে সহায়ক।
২. টক খাবার থেকে দূরে থাকুন
লেবু, টমেটো, তেঁতুল, কমলালেবু কিংবা আপেল সিডার ভিনেগারের মতো অতিরিক্ত টক উপাদান স্নায়ুতন্ত্রকে অতি-সংবেদনশীল করে তোলে। শরীরে টকের মাত্রা বাড়লে স্নায়ু উত্তেজিত হয় এবং ব্যথার তীব্রতা বৃদ্ধি পায়। তাই জয়েন্ট বা শরীরের ব্যথায় ভুগলে টক জাতীয় খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
৩. রসুনের তেল মালিশ ও রোদ পোড়ানো
তিল তেল, নারকেল তেল, বাদাম বা অলিভ অয়েলের মধ্যে এক কোয়া রসুনের খোসাসহ সিদ্ধ করে নিন। তেলটি হালকা গরম থাকা অবস্থাতেই শরীরে ভালো করে ম্যাসাজ করুন এবং টানা ২০ মিনিট রোদ পোহান। রসুনের গুণাগুণ এবং সূর্যের ভিটামিন ডি মিলে শরীরের হাড়, জয়েন্ট ও পেশিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।
