লেটেস্ট নিউজ

শিলাবৃষ্টির লাল সতর্কতা: ফের কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার মাঝরাতে মরসুমের প্রথম কালবৈশাখীর দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান অবতরণে বিঘ্ন ঘটে এবং প্রায় দু’ঘণ্টা কলকাতার আকাশে চক্কর কাটতে বাধ্য হয়। দীর্ঘ অপেক্ষার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানটি অবতরণ করে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দুর্যোগ থেকে রেহাই নেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি ও উত্তর ২৪ পরগনা-সহ পাঁচ জেলায় শিলাবৃষ্টির হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কায় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন। উত্তর ও দক্ষিণ, উভয় প্রান্তেই প্রকৃতির রুদ্ররূপে ভোটের বাংলায় এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *