লেটেস্ট নিউজ

শিলিগুড়ি নাবালিকা মৃত্যুতে এবার পাড়ায় পাড়ায় শঙ্কর ঘোষ, অভিযুক্ত গ্রেফতার না হলে জারি থাকবে আন্দোলন – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গত ৫০ ঘণ্টা ধরে ধর্নায় বসেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন, শনিবার থেকে ধর্নামঞ্চ ছেড়ে সরাসরি মানুষের কাছে যাবেন তিনি। বিধানসভার ৩৩টি ওয়ার্ডেই ঘুরবেন এবং প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে রাত কাটিয়ে বিক্ষোভ দেখাবেন।

বিধায়কের অভিযোগ, পরিবারটি দরিদ্র হওয়ায় পুলিশ তদন্তে গাফিলতি করছে এবং শাসকদলের অঙ্গুলিহেলনে মূল অভিযুক্তকে আড়াল করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর এই অন্যায়ের বিচার হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অন্যদিকে, পুলিশ জানিয়েছে ইতিমদ্ধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে বিশেষ দল গঠন করে তল্লাশি চলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনায় রাজনীতি না করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এক বিবাহিত গৃহশিক্ষকের মানসিক অত্যাচারের জয়েই ওই নাবালিকা আত্মঘাতী হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *