লেটেস্ট নিউজ

শিলিগুড়িতে কি বড় কোনো রাজনৈতিক মোড়? কাজে বাধা পেয়ে এবার অনশনে বসলেন বিজেপি বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে উন্নয়নমূলক কাজ ও বিধায়ক তহবিলের অর্থ ব্যবহারে দীর্ঘ দিন ধরে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অসহযোগিতার এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। ইতিপূর্বে সতর্কবার্তা দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় অবশেষে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই হেভিওয়েট নেতা।

আজ শিলিগুড়ির হাতি মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেন শঙ্করবাবু। প্রশাসনিক কাজে রাজনৈতিক অন্তরায় সৃষ্টি করার প্রতিবাদেই তাঁর এই অবস্থান বিক্ষোভ। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে বিধায়কের এই কঠোর অবস্থানে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতির জল কতদূর গড়ায় এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *