শিল্পায়নে নজিরবিহীন ছাড়! ১০০ কোটির বিনিয়োগে লাগবে না স্থানীয় অনুমতি, ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

শিল্পায়নে নজিরবিহীন ছাড়! ১০০ কোটির বিনিয়োগে লাগবে না স্থানীয় অনুমতি, ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শিল্পায়নের ছবি বদলে দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির ডানকুনিতে লাক্স কোজ়ি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে এসে তিনি স্পষ্ট করলেন, পশ্চিমবঙ্গকে গুজরাট বা তামিলনাড়ুর মতো ‘শিল্পবান্ধব’ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে একগুচ্ছ নতুন ঘোষণা করলেন তিনি।

মুখ্যমন্ত্রীর প্রধান ঘোষণাগুলি:

  • জমি সমস্যা আর নয়: সিঙ্গুর-নন্দীগ্রামের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে রাজ্য সরকার ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ় পলিসি’ বা সরাসরি জমি ক্রয় নীতি মেনে চলছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, শিল্পপতিদের জমির অভাব হবে না। সরকার নিজেরা জমি কিনে শিল্পপতিদের হস্তান্তর করবে।
  • স্থানীয় স্তরে অনুমোদনের ঝামেলা মুক্তি: প্রশাসনিক জটিলতা এবং স্থানীয় দাদাগিরি বন্ধ করতে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা পুরসভা থেকে কোনো অনুমোদনের প্রয়োজন হবে না।
  • সিঙ্গল উইন্ডো সিস্টেম: শিল্পপতিদের হয়রানি কমাতে সব ছাড়পত্র এবার ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’-এর মাধ্যমে দেওয়া হবে। WBIDC, ভূমি দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যাবতীয় অনুমোদন এখন এক জায়গা থেকেই পাওয়া যাবে।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, উন্নয়নের জন্য বন্দুক নয়, বরং স্বচ্ছ প্রশাসনিক নীতিই এখন সরকারের মূল হাতিয়ার। রাজ্যের এই শিল্পবান্ধব নীতি আগামী দিনে বিনিয়োগের নতুন পথ খুলে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *