লেটেস্ট নিউজ

শিল্পী লগ্নজিতাকে হেনস্থায় শ্রীঘরে তৃণমূল নেতা মেহবুব

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে স্কুল অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা ও গান গাইতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা মেহবুব মল্লিক। ধৃত স্কুল মালিককে আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কর্তব্যরত ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

অভিযোগ অনুযায়ী, ‘জাগো মা’ গানটি গাওয়ার সময় মঞ্চে উঠে লগ্নজিতাকে তুই-তোকারি এবং আপত্তিকর মন্তব্য করেন মেহবুব। শিল্পী থানায় লিখিত অভিযোগে জানান, তাঁকে ‘সেকুলার গান’ গাওয়ার জন্য চাপ দিয়ে মারধরের চেষ্টা করা হয়। যদিও অভিযুক্তের পরিবার এই ঘটনাকে পারিশ্রমিক সংক্রান্ত বিবাদ বলে দাবি করেছে। বর্তমানে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *