লেটেস্ট নিউজ

শীতকালীন অলিম্পিক ভিলেজে কন্ডোমের হাহাকার, মাত্র তিন দিনেই ফুরিয়ে গেল দশ হাজার প্যাকেট – এবেলা

এবেলা ডেস্কঃ

ইতালির মিলান-কর্টিনায় আয়োজিত ২০২৬ শীতকালীন অলিম্পিক্সে তৈরি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। অ্যাথলেটদের জন্য মজুত রাখা প্রায় ১০,০০০ প্যাকেট কন্ডোম গেমসের প্রথম তিন দিনেই শেষ হয়ে যাওয়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন আয়োজকরা। ১৯৮৮ সালের সিওল অলিম্পিক্স থেকে নিরাপদ যৌনতা ও সচেতনতা প্রসারে ক্রীড়াবিদদের বিনামূল্যে কন্ডোম দেওয়ার যে ঐতিহ্য চলে আসছে, তা এবার ব্যাপক চাহিদার মুখে পড়েছে।

ভিলেজে বসবাসকারী প্রায় ২,৯০০ প্রতিযোগীর জন্য প্রাথমিক এই জোগান পর্যাপ্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অ্যাথলেট। আয়োজক কমিটি দ্রুত অতিরিক্ত সরবরাহের আশ্বাস দিলেও বিশ্বজুড়ে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। লম্বার্ডি অঞ্চলের গভর্নর এই পদক্ষেপকে নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য জরুরি বলে উল্লেখ করেছেন, তবে চাহিদার এই উল্লম্ফন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *