শীতের বিদায়বেলায় বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপের আতঙ্ক, বাড়তে পারে গরম – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে ১৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রার পারদ দ্রুত চড়তে শুরু করবে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সংলগ্ন জেলাগুলোতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ থাকলেও নিম্নচাপের প্রভাবে দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি না থাকলেও ভোরের দিকে কুয়াশা এবং বেলা বাড়লে গরম অনুভূত হবে।

