শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত-শিবিরের জয়জয়কার: এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বড় চমক! – এবেলা
এবেলা ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জকসু) বড় জয় পেয়েছে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। অদম্য জবিয়ান ঐক্য নামে নতুন মঞ্চ গড়ে ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়লাভ করেছে তারা।
আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের আগে ছাত্রশিবিরের এই ধারাবাহিক জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিএনপি ও অন্যান্য ছাত্র সংগঠনের জোটকে পরাজিত করে ভিপি ও জিএসসহ গুরুত্বপূর্ণ পদগুলো এখন তাদের দখলে। এই ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

