শীর্ষক: ভোটার তালিকায় গরমিল: অভিষেকের মেগা বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতির নোটিস না টাঙানোর অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এক লক্ষ জনপ্রতিনিধিকে নিয়ে ভার্চুয়ালি বৈঠকে তিনি জানান, পরিকল্পনাহীন প্রক্রিয়ায় ১.৩৬ কোটি ক্ষেত্রে ত্রুটি ধরা পড়েছে। এমনকি অমর্ত্য সেন বা মহম্মদ সামির মতো ব্যক্তিত্বরাও এর বাইরে নেই।
কমিশনের ভূমিকার প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে ব্লকভিত্তিক র্যালির ডাক দিয়েছেন তিনি। বৈঠকে অভিষেক স্পষ্ট করেন, হোয়াটসঅ্যাপে নির্বাচন লড়া যায় না। তৃণমূলের আইনি লড়াইয়ের ফলে সুপ্রিম কোর্টও এই সমস্যার যৌক্তিকতা স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।

