শীর্ষে কে? টিআরপি তালিকায় বড় চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। ৭.৩ রেটিং পেয়ে শীর্ষস্থান দখল করেছে ‘পরশুরাম আজকের নায়ক’। অন্যদিকে, ৭.১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে যথাক্রমে ‘পরিণীতা’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’।
তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’। রেটিং কমেছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’-এর। নন-ফিকশন বিভাগে সারেগামাপা পেয়েছে ৪.৮ এবং দিদি নম্বর ১ সানডে ধামাকা ৪.৫ রেটিং অর্জন করেছে। ‘জোয়ার ভাঁটা পিঠেপুলি উৎসব’ পেয়েছে ৫.৩ নম্বর।

