শীর্ষে টানটান উত্তেজনা: ইরানের হুঁশিয়ারিতে যুদ্ধের মেঘ – এবেলা
এবেলা ডেস্কঃ
আরব দুনিয়ায় যুদ্ধের দামামা বাজিয়ে ইরানের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর। আমেরিকার এই সামরিক পদক্ষেপকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশাল বাহিনী পাঠানোর ঘোষণা করতেই ইরান পালটা চরম আঘাতের হুমকি দিয়েছে।
বিস্ফোরক এই পরিস্থিতিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরান সরকার। মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েনের জবাবে খামেনেই প্রশাসন তাদের সমস্ত শক্তি ব্যবহারের প্রস্তুতি নিয়েছে। দুই দেশের এই অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন চরম সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

