লেটেস্ট নিউজ

শুনানি কেন্দ্রে হামলা করলেই এফআইআর: কড়া কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তিতে হামলা বা কর্মীদের হুমকিতে অবিলম্বে থানায় এফআইআর করতে হবে। অভিযোগের কপি পাঠাতে হবে পুলিশ সুপার ও মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে।

মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানান, অশান্তি চললে শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে। ফরাক্কা ও ভাঙড়ের মতো ঘটনা এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এফআইআর দায়ের করতে দেরি হলে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *