শুভ ও মাঙ্গলিক কাজে কেন নারকেল ফাটানো হয় জানেন কি এর আসল রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
সনাতन ধর্মে যে কোনো শুভ কাজ বা পূজার শুরুতে নারকেল ফাটানোর রীতি অত্যন্ত প্রাচীন। শাস্ত্র মতে ভগবান বিষ্ণু মর্ত্যে আসার সময় দেবী লক্ষ্মী ও কামধেনুর পাশাপাশি নারকেল গাছ বা ‘শ্রীফল’ সাথে এনেছিলেন। এই গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর—তিন দেবতাই বাস করেন বলে বিশ্বাস করা হয়।
পূজায় নারকেল ফাটানোর প্রকৃত অর্থ হলো নিজের অহংকার বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে নিজেকে উৎসর্গ করা। পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় ঋষি বিশ্বামিত্র দেবরাজ ইন্দ্রের ওপর রুষ্ট হয়ে বিকল্প স্বর্গলোক সৃষ্টির পরিকল্পনা করেন। সেই সময় তিনি মানুষের আদলে নারকেল সৃষ্টি করেছিলেন। এক সময় সমাজে প্রচলিত নরবলি প্রথা বন্ধ করার উদ্দেশ্যে নারকেলকে মানুষের প্রতীক হিসেবে উৎসর্গ করার নিয়ম চালু হয়। নারকেলের বাইরের শক্ত অংশকে মানুষের খুলি, ভেতরের জলকে রক্ত এবং ওপরের আঁশকে চুলের সাথে তুলনা করা হয়। মূলত অশুভ শক্তি বিনাশ ও সাত্ত্বিক বলিদানের প্রতীক হিসেবেই আজও প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানে নারকেল ফাটানো হয়।

