শুভমন গিলের ব্যাটে কি এবার আইপিএল কাঁপবে? বড় ভবিষ্যৎবাণী করলেন চেতেশ্বর পূজারা – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার জ্বালা কি মেটাবেন আইপিএলে? শুভমন গিলকে নিয়ে উত্তাল ক্রিকেট মহল। গুজরাত টাইটান্সের অধিনায়কের ওপর বড় বাজি ধরলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। পূজারার মতে, তিন ফরম্যাটেই খেলার যোগ্য শুভমন এবার নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে মাঠে নামবেন। ২০২৬ সালের এই মেগা টুর্নামেন্টে বিদ্ধংসী স্ট্রাইক রেট ধরে রাখাই এখন গিলের প্রধান লক্ষ্য। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কি দেখা যাবে গিলের সেই বিধ্বংসী রূপ? উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

