লেটেস্ট নিউজ

শুভেন্দুকে ৩০ হাজার ভোটে হারাব, অঙ্ক কষে জয় নিশ্চিত করলেন পবিত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল প্রার্থী পবিত্র করের আত্মবিশ্বাসী দাবি, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে এবার ৩০ হাজার ভোটের ব্যবধানে ধরাশায়ী করবেন তিনি। বুধবার নন্দীগ্রামের কর্মীসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন পবিত্র। নিজেকে শুভেন্দুর ‘শিষ্য’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, গুরু-শিষ্যের লড়াইয়ে এবার শিষ্যের জয় নিশ্চিত। এমনকি জেতার পর এলাকায় ডিজে এবং রবীন্দ্রসঙ্গীত দুই-ই বাজানোর কথা ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর তৃণমূল শিবিরে জয়ের উন্মাদনা তুঙ্গে। ৪ মে ফল ঘোষণার দিন নন্দীগ্রামের ভাগ্য কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *