শুভেন্দুর চ্যালেঞ্জ বনাম মমতার মাস্টারপ্ল্যান! রবিবাসরীয় মেগা বৈঠকে কী কৌশল নিচ্ছেন তৃণমূল নেত্রী? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
ঘরের মাঠে জমি শক্ত করতে এবার কোমর বেঁধে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে রাজ্যে পুরোদমে নির্বাচনী যুদ্ধ শুরু করার আগে রবিবার ভবানীপুরের রণকৌশল সাজাতে বিশেষ বৈঠকে বসছেন তিনি। চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত এই কর্মী সম্মেলনে মূল লক্ষ্য— নিজের নির্বাচনী এলাকার প্রতিটি বুথ আগলানো।
তৃণমূল সূত্রের খবর, এই হাই-প্রোফাইল বৈঠকে প্রার্থীর পাশাপাশি উপস্থিত থাকবেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমারের মতো হেভিওয়েট নেতারা। গত লোকসভা নির্বাচনে ভবানীপুরের বেশ কিছু ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় এবার কোনো ঝুঁকি নিতে নারাজ ঘাসফুল শিবির। বিশেষ করে শুভেন্দু অধিকারী ময়দানে নামায় লড়াইকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন মমতা। ভোটার তালিকায় বড়সড় রদবদল এবং প্রায় ৪৭ হাজার নাম বাদ যাওয়া নিয়ে কর্মীদের সতর্ক করার পাশাপাশি ‘ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে পাথেয় করে প্রতিটি দরজায় উন্নয়নের রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিতে পারেন নেত্রী। ২৯ এপ্রিলের মহারণের আগে রবিবার থেকেই ভবানীপুরের অলিগলিতে প্রচারের সুর বেঁধে দেবেন খোদ মুখ্যমন্ত্রী।

