লেটেস্ট নিউজ

শুরু হচ্ছে তৃণমূলের মেগা প্রচার লড়াই! উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো সফরে মমতা ও অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে ময়দানে নামছে শাসকদল। রবিবার চেতলার কর্মিসভা থেকেই রণকৌশল স্থির করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর গন্তব্য উত্তরবঙ্গ। আগামী ২৫ মার্চ কোচবিহার ও আলিপুরদুয়ারে জনসভা করবেন তিনি, ২৬ তারিখ সভা করবেন চালসায়। উত্তরবঙ্গ দিয়েই রাজ্যজুড়ে প্রচারের সুর বাঁধতে চাইছেন মমতা।

অন্যদিকে সমানতালে দক্ষিণবঙ্গ চষবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে তাঁর প্রচার শুরু হচ্ছে। এরপর পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

বিশেষ নজর থাকছে নন্দীগ্রামের দিকে। সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একদা তাঁরই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে বড় চমক দিয়েছে তৃণমূল। শুক্রবারই ইস্তাহারে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’র মাধ্যমে মহিলা, যুব ও কৃষকদের জন্য একগুচ্ছ আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি ঘোষণা করেছে দল। আগামী সপ্তাহ থেকেই মমতা ও অভিষেকের যুগলবন্দিতে রাজ্যজুড়ে নির্বাচনী উত্তাপ চরম সীমায় পৌঁছাতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *