লেটেস্ট নিউজ

শুল্ক নীতি খারিজ: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, তড়িঘড়ি ঘোষণা করলেন বিকল্প শুল্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতসহ বিভিন্ন দেশের ওপর আরোপিত ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে গত শুক্রবার বেআইনি ঘোষণা করে তা খারিজ করে দিয়েছে আমেরিকার Supreme \titleonly কোর্ট। হোয়াইট হাউসে গভর্নরদের সাথে বৈঠক চলাকালীন এক বাণিজ্য উপদেষ্টার মারফত এই খবর পান মার্কিন প্রেসিডেন্ট। আদালতের রায়ে দৃশ্যত শান্ত থাকলেও ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল হতাশা ও ক্ষোভ মিশ্রিত। এই খবর পাওয়ার পর তিনি বৈঠক সংক্ষিপ্ত করে দ্রুত কক্ষ ত্যাগ করেন।

আদালতের এই সিদ্ধান্তকে ‘ভুল’ ও ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তবে তিনি সাফ জানিয়েছেন যে, এতে তাঁর প্রশাসনের কাজে কোনো বাধা পড়বে না। বরং এই রায় তাঁকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে বলে তিনি দাবি করেন। নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি জানান যে, মার্কিন স্বার্থ রক্ষায় তাঁর প্রশাসন সর্বদা সচেষ্ট।

রায়ের পরপরই দমে না গিয়ে বিকল্প ব্যবস্থার পথে হেঁটেছেন ট্রাম্প। তিনি খারিজ হওয়া শুল্কের পরিবর্তে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ১৫০ দিনের জন্য ১০ শতাংশ নতুন শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। আগামী দিনে শুল্ক বাবদ আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। আদালতের আইনি লড়াইয়ে ধাক্কা খেলেও ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে শোরগোল ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *