শেখ হাসিনাকে কি ফেরানো হবে, বিদেশনীতি ও প্রত্যর্পণ নিয়ে বিস্ফোরক তারেক রহমান – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হবে? এই প্রশ্ন এখন প্রতিটি সাধারণ মানুষের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের পুরো বিষয়টি নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর। আইনি পথেই নির্ধারিত হবে তাঁর ভবিষ্যৎ।
তারেক রহমানের এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও জল্পনা আরও বেড়েছে। বিদেশনীতি কেমন হবে সেই প্রশ্নের উত্তরে তিনি সাফ জানান, পরবর্তী সরকারের সব পরিকল্পনা সাজানো হবে কেবল বাংলাদেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে। অর্থাৎ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সাধারণ মানুষের লাভ-ক্ষতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

