শেখ হাসিনাকে নিয়ে বড় মন্তব্য ফখরুলের, ভারতের সঙ্গে সম্পর্কে কি বদল আসছে – এবেলা
এবেলা ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে জানিয়েছেন যে, শেখ হাসিনার ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার বিষয়টি ঢাকা ও দিল্লির বৃহত্তর কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা হয়ে দাঁড়াবে না। তাঁর মতে, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছে তারা বাস্তববিবর্জিত কথা বলছে।
মির্জা ফখরুল স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনায় বিশ্বাসী। বিশেষ করে আগামী এক বছরের মধ্যে গঙ্গা জলবণ্টন চুক্তি এবং ফরাক্কা বাঁধের দীর্ঘমেয়াদী সমস্যাগুলো নিয়ে ভারতের সাথে সরাসরি টেবিলে বসতে চায় বাংলাদেশ। এছাড়া সীমান্ত সমস্যা ও নিরাপত্তার বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের পথ খুঁজছে বিএনপি। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব বলে তিনি মনে করেন।

