লেটেস্ট নিউজ

শেয়ার বাজার আজ: নিফটি ও সেনসেক্সে বড় লাফ! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় শেয়ার বাজারে আজ তেজি ভাব লক্ষ্য করা গেছে। নিফটি সূচক ১০০ পয়েন্ট বেড়ে ২৫,৩০০-এর ঘরে এবং সেনসেক্স ২৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮২,১০০-এর কাছাকাছি লেনদেন করছে। মোতিলাল অসওয়াল, হিন্দুস্তান কপার এবং ওএনজিসি-র মতো সংস্থাগুলি আজকের বাজারে সবচেয়ে বেশি লাভবান হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে বাজারে কিছুটা অস্থিরতা বজায় রয়েছে। ব্রেন্ট ক্রুড বর্তমানে ৬৭ ডলারে অবস্থান করছে, যা অক্টোবর পরবর্তী সর্বোচ্চ। এর ফলে এইচপিসিএল ও আইওসি-র মতো তেল সংস্থাগুলো এখন বিনিয়োগকারীদের বিশেষ নজরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *