শেয়ার বাজারে বড় ধস, টাটা সন্সের চেয়ারম্যানের পদত্যাগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক ও ব্যবসায়িক চর্চা! – এবেলা

এবেলা ডেস্কঃ
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ তাঁর পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন। তবে মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি এই পদে বহাল থেকেই দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। চন্দ্রশেখরণের এই সিদ্ধান্তের পেছনে টাটা সন্স ও টাটা ট্রাস্টের মধ্যকার মতপার্থক্য এবং পুনর্নিয়োগ নিয়ে বিতর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে। বোর্ড সদস্যের আপত্তির জেরে তিনি আর পুনর্নিয়োগ চাইছেন না বলে স্পষ্ট করেছেন। ১৯৮৭ সালে টাটা গ্রুপে যোগ দিয়ে দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য কর্মজীবন পার করা এই শীর্ষ কর্মকর্তার বিদায়ের খবরে ব্যবসায়িক মহলে বড় ধরনের ধাক্কা লেগেছে।
এই পদত্যাগের খবর সামনে আসতেই তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। টিসিএস, টাটা স্টিল এবং টাটা পাওয়ারের মতো দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাটা কো ম্পা নির শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে পতন ঘটেছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। টাটা গ্রুপের দীর্ঘদিনের ঐতিহ্য এবং কর্পোরেট পরিচালনার ক্ষেত্রে এই ঘটনা এক নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
