শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা! কবে নিজেদের স্বপ্নের ঠিকানায় ফিরছেন শাহরুখ ও গৌরী? – এবেলা

শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা! কবে নিজেদের স্বপ্নের ঠিকানায় ফিরছেন শাহরুখ ও গৌরী? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের অন্যতম চর্চিত ঠিকানা মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’। সমুদ্র ঘেঁষা এই বাড়িটি কেবল একটি বাসস্থান নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুনতি অনুরাগীদের কাছে এক গভীর আবেগের স্থান। গত বেশ কিছু সময় ধরে এই ঐতিহাসিক বাংলোটিতে বড়সড় সংস্কার ও মেরামতির কাজ চলায় সাময়িকভাবে দূরে থাকতে হচ্ছিল অভিনেতা ও তাঁর পরিবারকে। সংস্কারকাজ চলাকালীন বাড়িতে বসবাস করা আসাম্ভব হয়ে পড়ায় তারা পালি হিলের দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হন।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ‘মন্নত’-এর নতুন করে সাজিয়ে তোলার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে আগামী দু’-তিন মাসের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ফলে ২০২৬ সালের শেষের দিকেই শাহরুখ খান, গৌরী খান এবং তাঁদের সন্তানরা পুনরায় নিজেদের প্রিয় বাসভবনে ফিরে যেতে পারেন। বাংলোটির আধুনিক সাজসজ্জার পাশাপাশি এর মূল ঐতিহ্য ও স্থাপত্য যাতে অক্ষুণ্ণ থাকে, সেটিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। পরিবারের তরফে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও বছরের শেষেই নতুন ঠিকানায় ফেরার খবরে উন্মুখ অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *