লেটেস্ট নিউজ

সংখ্যাতত্ত্বে ২২ তারিখের মহিমা: পূর্বজন্মের অপূর্ণ কাজ সম্পন্ন করতেই কি এই জন্ম? – এবেলা

এবেলা ডেস্কঃ

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, যেকোনো মাসের ২২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সংখ্যাটিকে ‘মাস্টার নম্বর’ এবং জাতকদের ‘মাস্টার বিল্ডার’ বলা হয়। বিশ্বাস করা হয়, এই বিশেষ তারিখে জন্মের নেপথ্যে রয়েছে পূর্বজন্মের কোনো মহান কিন্তু অপূর্ণ কাজ। সেই আসামাপ্ত দায়িত্ব পালন এবং কর্মফল ভোগের উদ্দেশ্যেই তাঁদের এই জন্ম বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই জাতকদের জীবন আর পাঁচজনের তুলনায় অনেক বেশি উত্থান-পতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়। রাহু দ্বারা প্রভাবিত হওয়ায় এঁরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং অত্যন্ত আবেগপ্রবণ হন। প্রথাগত নিয়মের বেড়াজালে এঁদের বেঁধে রাখা প্রায় আসাম্ভব। আকাশছোঁয়া স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম ও কন্টকময় পথ অতিক্রম করে লক্ষ্যপূরণ করার এক অদ্ভুত জেদ লক্ষ্য করা যায় এঁদের মধ্যে।

তবে কর্মফলের প্রভাবে এঁদের ব্যক্তিগত জীবনে প্রায়ই সমস্যার সৃষ্টি হয়। নিজের মনের কথা শুনতে গিয়ে অনেক সময় এঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। কেরিয়ারে প্রভূত উন্নতি ও সাফল্যের শিখরে পৌঁছালেও, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখের অভাব এঁদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মূলত পূর্বজন্মের শিক্ষা গ্রহণ এবং বর্তমানের প্রতিকূলতা জয় করাই ২২ তারিখের জাতকদের জীবনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *